শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে করোনা ইউনিটে ১০৪ জনের মৃত্যু

বরিশালে করোনা ইউনিটে ১০৪ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোগী মৃত্যু সংখ্যা শতক পার করেছে।

গত ২৪ ঘণ্টায় ৪ জনসহ এ পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০৪ জন রোগীর মৃত্যু হল। যার মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ।

অধিকহারে রোগী মৃত্যুর জন্য করোনা ইউনিটের চিকিৎসাহীনতাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, করোনা ইউনিটে নামমাত্র চিকিৎসা হয়।

ডাক্তাররা রোগীর কাছেই যান না। কোনো রোগীর অবস্থা খারাপ হলেও ডাক্তার ডেকে পাওয়া যায় না। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের ফেলে রাখা হয় অক্সিজেন এবং আইসিইউ সেবা ছাড়া। ডাক্তারদের তদারকির অভাবে একের পর এক রোগী মারা যাচ্ছে বলে দাবি ওই ওয়ার্ডে চিকিৎসা নেয়া রোগীদের স্বজনদের।

শের-ই-বাংলা মেডিকেলের করোনা ইউনিটে গত ২৯ মার্চ প্রথম এক রোগীর মৃত্যু হয়। সেদিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত গত ৩ মাসে ১০৪ জন রোগীর মৃত্যু হল।

এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৬ জন। এর মধ্যে ১৮৫ জন ছিলেন পজিটিভ এবং নেগেটিভ ছিলেন ২৮১ জন। সর্বশেষ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১২৭ জন রোগী। এর মধ্যে ৬৩ জনের করোনা পজিটিভ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD