রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনাভাইরাস ঠেকাতে ব্যর্থ, নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

করোনাভাইরাস ঠেকাতে ব্যর্থ, নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনাভাইরাস ঠেকাতে দায়িত্বে পালনে ব্যর্থতা ও লকডাউনের নির্দেশনা ভঙ্গ করায় পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এই পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। খবর বিবিসি।

পদত্যাগের বিষয়ে ডেভিড ক্লার্ক বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় যে সকল সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলোর পুরো দায়ভার আমি নিচ্ছি।

নিউজিল্যান্ডে করোনাভাইরাস নির্মূল করার লক্ষ্যে কঠোর লকডাউন দিয়েছিল দেশটির সরকার। জুন মাসেই বেশ কিছু পদক্ষেপ সফল প্রমাণিত হয়। তবে সম্প্রতি কিছু ঘটনায় নিউজিল্যান্ড তার ভাইরাস মুক্ত অবস্থান থেকে সরে আসার একটা সম্ভাবনা দেখা গিয়েছে।

জানা যায়, একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য নির্ধারিত সময়ের আগেই আইসোলেশন থেকে মুক্ত করে দেয়া হয় দুইজনকে। পরবর্তীতে তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়। এই ঘটনায় সমালোচনায় পড়ে নিউজিল্যান্ড সরকার। এছাড়া করোনাকালে লকডাউন ভেঙে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে বিতর্কিত হন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক।

এরপরই দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক পদত্যাগ করেন।

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১৫২৮ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২২ জন মারা গেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD