সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সংসদের সামনে বিএনপির ৫ এমপির বিক্ষোভ!

সংসদের সামনে বিএনপির ৫ এমপির বিক্ষোভ!

Sharing is caring!

মাত্র একদিন বাজেটের উপর আলোচনা করা এবং বিএনপির এমপিদের দেয়া প্রস্তাব গ্রহণ না করার অভিযোগ এনে ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রত্যাখান করেছেন দলটির সংসদ সদস্যরা। সেজন্য সদ্য পাস হওয়া বাজেট প্রত্যাখ্যান করে জাতীয় সংসদের সামনে বিক্ষোভ করেছে দলটির ৫ সংসদ সদস্য।

বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের বাইরে বিক্ষোভ করেন তারা। এসময় তাদের হাতে বিভিন্ন প্লেকার্ড ছিলো।

বিক্ষোভের সময় বিএনপির এমপিরা বলেন, শুধু একদিন বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে। সমালোচনা এড়ানোর জন্য বাজেট আলোচনা সংক্ষিপ্ত করে বাজেট পাস করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে বাজেটের ওপর যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি গ্রহণ করা হয়নি।

তারা আরও বলেন, পৃথিবীর ইতিহাসে আলোচনা ছাড়া কোনও বাজেট পাস হয়নি। জনগণের সামনে আমরা এই বাজেট প্রত্যাখান করছি।

বিক্ষোভে অংশ নেন বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুন অর রশীদ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৬ আসনের জিএম সিরাজ, সংরক্ষিত নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমীন ফারহানা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD