রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মালয়েশিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ বাংলাদেশি গ্ৰেফতার

মালয়েশিয়ায় দেড় কোটি টাকার ইয়াবাসহ বাংলাদেশি গ্ৰেফতার

Sharing is caring!

অনলাইন ডেক্স:মালয়েশিয়ার রাজধানীর সানওয়ে সিটি এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ তিন জনকে দেড় কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।

রাজধানীর সুবাং জায়া জেলা পুলিশের সহকারী কমিশনার রিসিকিন সতীমান সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সুবাং জায়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অপরাধ তদন্ত বিভাগের অভিযানে রাত সাড়ে আটটায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ প্যাকেট ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তবে তদন্তের স্বার্থে পুলিশ কারোর নাম প্রকাশ করেনি। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছে। যাদের বয়স ৩০ থেকে ৪০ বছর।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উদ্ধার করা সাবু (ইয়াবা) যার দাম ৮ লাখ মালায় রিংগিত (টাকায় ১ কোটি ৬০ লাখ)।

তিনি বলেন, গ্রেফতার হওয়াদের প্রস্রাব পরীক্ষা করে দুইজনের ড্রাগ-পজেটিভ পাওয়া গেছে। এসময় দুটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের ৩৯ বি ১৯৫২ ধারায় ৭ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD