রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যুদ্ধ বাধালে আমেরিকাকে ধ্বংস করা হবে: উ. কোরিয়া

যুদ্ধ বাধালে আমেরিকাকে ধ্বংস করা হবে: উ. কোরিয়া

Sharing is caring!

কোরীয় উপদ্বীপে যেকোনো ধরনের যুদ্ধংদেহী তৎপরতার ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করে ফেলা হবে।

রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এ হুমকি দিয়েছে বলে মস্কো থেকে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে।

মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে যেকোনো সময় যেকোনো কাউকে শাস্তি দেয়া যায়। যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেয়া হবে।

কোরীয় উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘোর বিরোধী উত্তর কোরিয়া। আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যেকোনো মহড়াকে উত্তর কোরিয়ার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া বহুবার এ ধরনের মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং এসব মহড়াকে যুদ্ধ বাধানোর অপকৌশল বলে বর্ণনা করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD