বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
বরিশালে দুই ভাই ঈদ শপিং’র টাকা তুলে দিলেন জেলা প্রশাসকের হাতে

বরিশালে দুই ভাই ঈদ শপিং’র টাকা তুলে দিলেন জেলা প্রশাসকের হাতে

Sharing is caring!

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সহযোগিতা চেয়েছেন পাশাপাশি সবাইকে তার নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন। তাতে সারা দিয়ে সোমবার একই পরিবারের দুই সহোদর শিশু শিক্ষার্থীদের ঈদের শপিংয়ের টাকা তুলে দিল বরিশালের করোনা কাজে ব্যবহারের জন্য জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে।

দুপুর আড়াইটার দিকে বরিশাল শহীদ আরজু মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী তানজিরুল ইসলাম তাজিম এবং জিনিয়াস কিন্ডার গার্ডেনের ক্লাস ওয়ানের শিক্ষার্থী তাহরিম ইসলাম তামিম তাদের দুজনের এবারের ঈদের শপিংয়ের ৫ হাজার টাকা জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর হাতে তুলে দেন করোনা প্রতিরোধ কাজে ব্যবহারের জন্য।

এসময় উপস্থিত ছিলেন তাদের বাবা মোঃ রেজাউল করিম মাসুদ। তিনি পেশায় ব্যবসায়ী। তারা বরিশাল সিটি কর্পোরেশন এর ২ নম্বর ওয়ার্ড কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকায় বসবাস করেন। তাদের মা শামীমা আক্তার লুনা তিনি একজন গৃহিণী।

এসময় জেলা প্রশাসক বরিশাল বলেন, বরিশালে ছোট ছোট শিশু শিক্ষার্থী যে মানবিকতা আমাদের শেখাচ্ছে তা অনেকের জন্য অনুকরণীয়। এভাবে সবাই এগিয়ে আসলে প্রাণঘাতী করোনা মোকাবিলায় আমরা সফলতার পাশাপাশি আক্রান্তদের পাশে এসে দাঁড়াতে পারবো এবং করোনা কাজে এই তহবিলের অর্থ ব্যয় করতে পারব। আমি এই শিশু শিক্ষার্থীদের সফলতা কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD