রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনা: ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রের

করোনা: ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন যুক্তরাষ্ট্রের

Sharing is caring!

অনলাইন ডেক্স: মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে যারা গুরুতর অবস্থায় রয়েছেন। তাদের জন্য জরুরি প্রয়োজনে ‘রেমডেসিভির’ ওষুধ ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এর আগে দেশটির বিজ্ঞানীরা রেমডেসিভিরের কার্যকারিতার বিষয়ে হোয়াইট হাউসকে জানিয়েছিল। পরে রেমডেসিভির’ ওষুধটি নিয়ে পরীক্ষামূলক ব্যবহারে ইতিবাচক ফলও পেয়েছেন তারা।

শনিবার (২ মে) নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১ মে) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওষুধ তৈরিকারী প্রতিষ্ঠান গিলিয়েড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেন ওডেকে নিয়ে এই সিদ্ধান্তের ঘোষণা দেন।

চলতি বছরের ২৯ এপ্রিল হোয়াইট হাউসে করোনার সংক্রমণরোধে ‘রেমডেসিভিরের কার্যকারিতার ‘সুস্পষ্ট প্রমাণ’ পাওয়ার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক এবং রোগ-প্রতিরোধ ক্ষমতা বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।

ক্লিনিক্যাল ট্রায়ালের সূত্রে যুক্তরাষ্ট্রের এই স্বনামধন্য বিজ্ঞানী বলেছিলেন, করোনায় আক্রান্তদের মধ্যে রেমডেসিভির গ্রহণকারীরা অন্যদের তুলনায় কম সময়ের মধ্যে সুস্থ হয়। ওষুধটি মৃত্যুহার কমাতে ভূমিকা রাখবে কিনা তা এখনো প্রমাণিত হয়নি।

‘রেমডেসিভির’ অনুমোদনকালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে এটি ব্যবহারের বিষয়ে কথা বলেছিলেন। টাস্কফোর্সের সদস্য ডা. অ্যান্থনি ফাউসি ও দেবোরাহ ব্রিক্স ছাড়াও এফডিএর প্রধান স্টিফেন হান এটির অনুমোদনের সম্মতি দেন।

আরও পড়ুন>>>করোনা: যুক্তরাষ্ট্রে মৃত্যু কমেছে, বেড়েছে যুক্তরাজ্যে

এদিকে করোনায় মৃত্যু আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে, এখন পর্যন্ত আমেরিকায় প্রায় ১১ লাখ আক্রান্ত আর মৃত্যু ৬৪ হাজারের বেশি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD