রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
কানাডার নতুন করোনা কিট আবিষ্কার, ১ ঘণ্টায় ফল

কানাডার নতুন করোনা কিট আবিষ্কার, ১ ঘণ্টায় ফল

Sharing is caring!

অনলাইন ডেক্স: কানাডা গুয়েল্ফের ‘প্রিসিশন বায়োমনিটরিং’কোম্পানি নতুন করোনা টেস্টের কিট উদ্ভাবন করেছে। তাদের দাবি, মাত্র এক ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষার ফলাফল দেয়ার ক্ষমতা সম্পন্ন নতুন কিটটি ল্যাবের মতোই ফলাফল দেবে। এছাড়া এ টেস্টিং কিটটি সহজে বহনযোগ্য।

এর আগে অটোয়ার স্পার্টার্ন বায়োসায়েন্সের উদ্ভাবিত দ্রুত পরীক্ষার কিটকে অনুমোদন দেয় দেশটির স্বাস্থ বিভাগ। ওই কিটটি বর্তমানে ফেডারেল সরকার ব্যবহার শুরু করেছে।

কিট উদ্ভাবনকারী প্রিসিশন বায়োমনিটরিং কোম্পনি জানিয়েছে, ফেডারেল সরকার তাদের উৎপাদিত সব টেস্টিং কিট কিনে নিতে লিখিতভাবে অনুরোধ জানিয়েছে। এ জন্য সরকারের পক্ষ থেকে লেটার অব ইনটেন্ট পাঠানো হয়েছে। কোম্পানিটি হেলথ কানাডার অনুমোদন পেলেই ব্যাপক হারে কিট উৎপাদন শুরু করবে। দেশের উত্তরাঞ্চলীয় জনগোষ্ঠীর জন্য এই টেস্টিং কিট ব্যবহৃত হবে বলেও কোম্পানিটি জানায়।

কোম্পনিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, এ কিটটি এক ধরনের ‘ব্রিফকেস ল্যাবরেটরি’। ব্যাটারি চালিত কয়েক পাউন্ডের এই ডিভাইসটি ব্রিফকেসে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়া যায়। এর মাধ্যমে করোনাভাইরাসের টেস্ট করা যায়। ৬০ মিনিটের মধ্যেই টেস্টের ফলাফল পাওয়া যায় এই কিটে।

কোম্পানিটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, গত চার বছর ধরে কৃষি খামার এবং প্রাণীদেহে বিভিন্ন ভাইরাসের সংক্রমন চিহ্নিতকরণ নিয়ে কাজ করছে কোম্পানিটি। দেশে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিলে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে তারা কোভিড-১৯ এর কিটের ব্যাপারে আগ্রহী হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD