রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনায় ইরানে নতুন করে আরও ১২২ মৃত্যু, মোট ৪২৩২

করোনায় ইরানে নতুন করে আরও ১২২ মৃত্যু, মোট ৪২৩২

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইসলামি প্রজাতন্ত্রের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ২৩২ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুর জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭২ জনের। সরকারি হিসেবে দেশটিতে এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৯৬৯ জনের অবস্থা গুরুতর।

এশিয়া ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চীনের পরপরই ইরান করোনায় সবচেয়ে বেশি ভুক্তভোগী।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় ভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৬ লাখেরও বেশি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লাখের মতো। অন্যদিকে আক্রান্তদের মধ্যে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজারের মতো মানুষ সেরে উঠেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD