বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে করোনা প্রতিরোধে এক মুঠো চালের আন্দোলন

বরিশালে করোনা প্রতিরোধে এক মুঠো চালের আন্দোলন

Sharing is caring!

খেয়ে একজন মানুষের মৃত্যু মানে আমাদের বিবেকের মৃত্যু’ এ শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার থেকে বরিশাল নগরীতে শুরু করেছে এক মুঠো চালের আন্দোলন।

এলক্ষে প্রাথমিক পর্যায়ে এই দূর্যোগের সময়ে চাল সংগ্রহের জন্য ২ হাজার ব্যাগ বিভিন্ন বাসা-বাড়িতে সরবরাহের মাধ্যমে সংগ্রহ করা হবে এক মুঠো চাল। বাসদের সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, এক মুঠো খাবার কম খেয়ে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াই এবং রান্নার পূর্বে অসহায় মানুষের জন্য এক মুঠো চাল ব্যাগে রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান তিনি।

আইসিইউ চালু করা ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করা সহ ৬ দফা দাবী পুরন করার আহবান জানিয়ে এক সংবাদ সম্মেলন করে মঙ্গলবার দুপুরে অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা কমিটি।

ডা: মনীষা বরিশালে শ্রমজীবী নিম্নবিত্ত দরিদ্র মানুষের জন্য অবিলম্বে ফ্রি রেশনিং এর মাধ্যমে এই দূর্যোগপূর্ণ সময়ের জন্য চাল,ডাল,তেল,আলু,লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। সকল নাগরীকদের জন্য জীবানুনাশক তরল, মাক্স বিনামূল্যে সরবরাহ করতে হবে, সকল এনজিও ও ব্যাংক থেকে ঋনের কিস্তির টাকা মওকুফ করার ব্যবস্থা গ্রহন করতে হবে এবংবরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা করার দাবী জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন, রিক্সা ভ্যানচালক ইউনিয়ন সভাপতি দুলাল মল্লিক, জাহাঙ্গীর হোসেন দিদার, শহিদুল ইসলাম, মাফিয়া বেগম ও বাসদ সদস্য সুজন আহমেদ।

এসময় মনিষা চক্রবর্তী এক মুঠো চাল আন্দোলনের খবর সারাদেশে বিবেকবান মানুষের কাছে পৌছে দিয়ে বিভিন্ন এলাকাতেও এধরনের উদ্যোগ নেয়ার প্রত্যাশা কামনা করেন তিনি।

বাদ সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী সরকারের উদাসিনতার তীব্র সমলোচনা করেন পাশাপশি দেশে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই দূর্যোগে এগিয়ে আসার আহবান জানান। এসময় সকলকে করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষা করি একই সময়ে একজনও মানুষ যেন এই সময়ে না খেতে পেরে মারা যেতে না পারে সেদিকে সকলকে সাধারন অসহায় মানুষের পাশে এসে দাড়াবার প্রত্যশা কামনা করেন।

এর পূর্বে সকাল থেকে দলীয় কার্যালয় ফকিরবাড়ি ও নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানুষের মাঝে জীবানুনাশক হ্যান্ডওয়াস এবং করোনা রোধে কার্যকরী জীবানুনাশক ব্লিচ লিকুইড তৈরী করে নগরীর বিভিন্ন শ্রেনীর মানুষের মাঝে বিতরন করা হয়।

একই সময়ে নগরীর সদররোড,কাউনিয়া ব্রাঞ্চরোড সহ বিভিন্নস্থানে বরিশালের স্থানীয় মুক্তিযুদ্ধের মুখপাত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সৌজন্যে ও বীর মুক্তিযোদ্ধা ৯নং সেক্টর উপ-কমান্ডার ক্যাপ্টেন (অবঃ) নুরুল হুদা অর্থায়নে সাধারন পথচারী ও কলোনী বাসীদের মাঝে বল সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন মুক্তিযুদ্ধা নুরুল আলম ফরিদ সহ বিভিন্ন সংবাদ কর্মীরা।

এছাড়া শহরে মাক্স বিতরন করেন গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলু ও সংগঠনের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD