রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে জেলেদের জালে বিরল প্রজাতির মাছ

বরিশালে জেলেদের জালে বিরল প্রজাতির মাছ

Sharing is caring!

কীর্তনখোলা নদীতে জেলের জালে ‘সাকার মাউথ ক্যাটফিস’ নামের এক বিরল প্রজাতির মাছ ধরা পরেছে।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে নৌবন্দরস্থ নদীতে মাছ ধরার সময় আবু জাফর নামের এক জেলের জালে ধরা পরে এ বিরল প্রজাতির একাধিক মাছ। যার ভেতরে দুটি মাছের ওজন দুই কেজির ওপরে। জেলেরা এটিকে ‘টাইগার মাছ’ বললেও মাছটির আসল নাম ‘সাকার মাউথ ক্যাটফিস’। এর শরীরে বাদামি ও কাল রঙের বিন্দু বিন্দু ছাপ রয়েছে। কয়েকমাস আগে একই প্রজাতির আরও একটি মাছ ধরা পরেছিল কীর্তনখোলা নদীতে।

গুগলের তথ্য অনুসন্ধান করে জানা গেছে, সাধারণত এই মাছগুলো মুখ দিয়ে চুষে খাবার খায়। মাছটি সাধারণত একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়।

বরিশাল মৎস্য অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, বিরল প্রজাতির এই মাছটি বিদেশী মাছ। বিভিন্ন দেশে এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যাবহার করা হয়। এরা সাধারণত মিঠা পানির তলদেশে বাস করে এবং শেওলা জাতীয় উদ্ভিদ খায়। এটি একুরিয়ামে শোভাবর্ধক হিসেবে ব্যবহৃত হলেও দেশের যশোর অঞ্চলে এ বিরল মাছটি চাষ হয় এবং ওই অঞ্চলের মানুষ এই মাছ খেয়েও থাকেন। ভারত কিংবা দেশের অভ্যন্তরের কোনো পুকুর থেকে মাছগুলো ভেসে আসতে পারে বলেও মৎস্য কর্মকর্তারা উল্লেখ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD