রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
বরিশালে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বরিশালে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Sharing is caring!

বরিশালে যথাযথ মর্দাযাদর মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ পালিত হয়েছে।

সকালে সূর্যদয়ের সাথে সাথে সদর রোডস্থ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ। এসময় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পরে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। পরপরই শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ। এসময় সভাপতি এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর একে একে বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানায়।

একই সময় বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধা জানায়, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান।

এর আগে সকাল ৮টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বরিশাল সাংস্কৃতিক সংগঠনক সমন্বয় পরিষদ, শব্দাবলী গ্রুপ থিয়েটার সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃিতক সংগঠন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী।

পরে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মাদ ইয়ামিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস, উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন, পুলিশ সুপার সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি সহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD