রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এক অফিস থেকেই করোনা আক্রান্ত ৫০ জন!

এক অফিস থেকেই করোনা আক্রান্ত ৫০ জন!

Sharing is caring!

অনলাইন ডেক্স:চীনের পরই যে ক’টি দেশে করোনাভাইরাস বিস্তার লাভ করেছে তার অন্যতম দক্ষিণ কোরিয়া। দেশটির রাজধানী সিউলে এক অফিস থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০ জন! দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে ১০ মার্চ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন দফতরের উপপরিচালক কোয়ান জুন-জেগের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ওই অফিসটি একটি কল সেন্টার। সেখানের ৪৬ জন কর্মী এবং তাদের পরিবারের চার সদস্যের শরীরে এ ভাইরাসের নমুনা পাওয়া গেছে। কল সেন্টারটির কর্মীরা অফিসে মাস্ক ব্যবহার করতো না।

স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা এখন ওই অফিসের একই ফ্লোরে কাজ করা ২০৭ কর্মীর সবাইকে পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, গোটা ভবনটিকে জীবাণুমুক্ত করা হয়েছে। ভবনের বাসিন্দা ও কর্মীদের পরীক্ষার জন্য নিচ তলায় একটি পরিদর্শন কেন্দ্র স্থাপন করা হয়েছে।

করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়া অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে, আক্রান্তের সংখ্যা সাত হাজার ৫১৩। তবে, দক্ষিণ কোরিয়া প্রথম থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার সেখানে চীনের তুলনায় মৃত্যুর হার কম।

চীনের উহান শহরের মতো দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় দুই শহর দেগু ও চোংডো করোনা আক্রান্তের দিক থেকে শীর্ষে। ওই অঞ্চলের শিনচিওঞ্জি নামে ক্ষুদ্র একটি খ্রিষ্টান সম্প্রদায়ে আক্রান্তের হার বেশি।

দেশির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের অধিকাংশই শিনচিওঞ্জি খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারী। অঞ্চল দুটিতে মোট আক্রান্তের ৫৫ শতাংশই এ সম্প্রদায়ের সদস্য। দেগু শহরে শিনচিওঞ্জি সম্প্রদায়ের গির্জা সংলগ্ন সড়ক জীবাণুমুক্ত করা হয়েছে। শিনচিওঞ্জি সম্প্রদায়ের নয় হাজারেরও বেশি সদস্যকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD