রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনা রোগী কমায় বিশেষায়িত হাসপাতাল বন্ধ করছে চীন

করোনা রোগী কমায় বিশেষায়িত হাসপাতাল বন্ধ করছে চীন

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ায় রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন স্থাপনাকে হাসপাতালে রূপান্তর করে চিকিৎসা সেবা দিতে শুরু করে চীন। স্টেডিয়াম, প্রদর্শনী কেন্দ্র, কমিউনিটি সেন্টারের মতো যেসব স্থাপনায় বেশি জায়গার সুবিধা রয়েছে মূলত সেগুলোকে বিশেষায়িত হাসপাতালে রূপান্তর করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

রোগীদের জন্য আলাদা কয়েকটি হাসপাতাল তৈরির পাশাপাশি প্রাথমিক এমন পদক্ষেপের সুফলও পেতে শুরু করে চীন। যা গত এক সপ্তাহ ধরে পাল্টে দেয় দেশটিতে করোনা রোগীদের আক্রান্ত হওয়ার চিত্র। একইসঙ্গে কমতে থাকে কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সংখ্যাও।

সোমবার (০৯ মার্চ) সবশেষ দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্যে জানা যায়, রোববার চীনে মাত্র ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর ভাইরাসের কেন্দ্রস্থল হুবেই প্রদেশে মারা গেছেন ২২ জন।

অন্যদিকে হাসপাতালগুলোতে নতুন রোগীর সংখ্যা কমে যাওয়ায় ও লোকজন সুস্থ হয়ে বাড়ি ফিরতে থাকায় উহানে বিশেষভাবে নির্মিত ১৬টি হাসপাতালের মধ্যে ১১টি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সবশেষ বন্ধ করা দুটি হাসপাতালের একটি ছিলো স্পোর্টস সেন্টার, আরেকটি ফ্যাক্টরি। হাসপাতাল দুটিতে মোট দুই হাজার রোগী চিকিৎসা সেবা নিতে পারতেন। রোববার (০৮ মার্চ) দুই হাসপাতাল কর্তৃপক্ষ অবশিষ্ট ৬১ রোগীকে ছাড়পত্র দিয়ে হাসপাতাল বন্ধ করে দেয়।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনে মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD