শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
(পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক
ব‌রিশা‌লে অ‌গ্নিকা‌ন্ডে ১৫ বসত ঘর ভ‌স্মিভূত

ব‌রিশা‌লে অ‌গ্নিকা‌ন্ডে ১৫ বসত ঘর ভ‌স্মিভূত

Sharing is caring!

বরিশালের বটতলা এলাকায় আগুনে পুড়ে গেছে ১৫টি মতো কাঠের ছোট ঘর। তবে এই অগ্নিকান্ডে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

সোমবার দুপুর আড়াইটার দিকে নগরীর বটতলা এলাকার শরীফ বাড়িতে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্র জানায়, ওই বাড়ির ছোট একটি কাঠের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আবার কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে সু-নির্দিস্ট তথ্য জানাতে পারেননি কে কাঠের ঘর হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী ঘরগুলোতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর মধ্যে একেএকে ওই বাড়িতে থাকা ঘরগুলোর মধ্যে ১৫টির মতো ঘর পুড়ে যায়। শরীফ বাড়ির বাসিন্দারা নিন্মবিত্ত শ্রেনীর। পুড়ে যাওয়া ঘরগুলোর মধ্যে ভাড়াটিয়ারা বসবাস করতেন।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, নির্দেশনা মোতাবেক মহানগরীর ৭টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। প্রায় অর্ধ ঘন্টার মধ্যে তারা আগুন নিয়ন্ত্রন করেন।

অপরদিকে কোতয়ালী ম‌ডেল থানা পুলিশের এ‌সি মো: রা‌সেল জানায়, ঘটনাস্থলের আইন শৃঙ্খলা রক্ষায় তারা কাজ করেন। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD