শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আমি দুর্নীতি করি না, বরদাস্তও করব না: শ ম রেজাউল করিম

আমি দুর্নীতি করি না, বরদাস্তও করব না: শ ম রেজাউল করিম

Sharing is caring!

দুর্নীতি নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের হুঁশিয়ার করে দিয়েছেন মন্ত্রণালয়ের নব নিযুক্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, আমি দুর্নীতি করিনা, দুর্নীতি বরদাস্তও করব না।

মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) বিকেলে বিমানযোগে ঢাকা থেকে পিরোজপুর যাওয়ার পথে নগরের নবগ্রাম রোডস্থ বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ অধিপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করেন।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এ মাটিতে বঙ্গবন্ধুর মত মহান মানুষের সৃষ্টি হয়েছে বলেই আজ বাংলাদেশ স্বাধীন। দেশ স্বাধীন হয়েছে বলেই আজ বড় বড় অফিসার হতে পেরেছেন। পাকিস্তান আমলে মাইক্রোস্কোপ লাগিয়েও কোনো সচিব খুঁজে পাওয়া যায়নি। হাতে গোনা কয়েকজন লেফটেন্যান্ট ও মেজর ছিলেন মাত্র।

তিনি আরো বলেন, আমি ইতি পূর্বে যে মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম বের করেছি। সেই মামলা এখন দুদকে রয়েছে।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, এখানকার যে সকল সমস্য ও লোকবলের ঘাটতি রয়েছে, সেগুলো পুরন করা হবে। পাশাপাশি এই দুটি দপ্তরে যারা কর্মরত আছেন আমরা একই পরিবারের সন্তান হয়ে কাজ করতে চাই।

বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডাঃ কানাই লাল স্বর্ণকারের সভাপতিত্বে ও বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নুরুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ আব্দুল জব্বার সিকদার, বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল প্রমুখ।

পরে বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর থেকে মন্ত্রীর হাতে ক্রেস্ট প্রদান করেন মহাপরিচালক ডা. আব্দুল জব্বার সিকদার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD