শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে একুশের দেয়াল আলপনায় চারুকলার শিক্ষার্থীরা

বরিশালে একুশের দেয়াল আলপনায় চারুকলার শিক্ষার্থীরা

Sharing is caring!

চারুকলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বরিশালে শুরু হয়েছে একুশের আলপনা।  রঙে, রেখায়, ডিজাইনে এ আলপনায় মূর্ত হয়ে উঠেছে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়াল।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পের আলোয় একুশের আলপনা – এই শ্লোগানের মধ্যে দিয়ে ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু দেয়ালচিত্র শিল্পকর্মের উদ্বোধন করেন। চারুকলার ৩৩ শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের এই আয়োজনে  ভাষা শহীদ দের প্রতিকৃতি, বাঙালির লোক জীবন, ভাষা সংগ্রাম মূর্ত হয়ে উঠেছে।

চারকলা বরিশালের সম্পাদক রনি দাস জানান, এবারে মুজিববর্ষ উপলক্ষে ভিন্ন আঙ্গিক ও পরিকল্পনায় দেয়ালচিত্রের শিল্পকর্ম করা হয়েছে। চারুকলা শিক্ষার্থী তাহিরা সিদ্দিকী জানায়, এবারে দেয়াল চিত্র অংকনে তারা দেশের ভাষা সংগ্রাম থেকে স্বাধীনতার চেতনাকে তুলে ধরেছেন।

ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু বলেন, আমাদের ভাষা আন্দোলন মূর্ত হয়েছে এই দেয়াল শিল্পকর্মের মাধ্যমে। চারুকলার সভাপতি আলতাফ হোসেন জানান, নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য, ভাষার ঐতিহ্য তুলে ধরতেই এই প্রচেষ্টা নেয়া হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির রাতে একুশের আলপনার মাধ্যমে সমাপ্তি হবে এই শিল্পিত আয়োজনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD