রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, মৃত ১৭৭০

ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, মৃত ১৭৭০

Sharing is caring!

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে নতুন করে আরও ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ডিসেম্বরে উৎপত্তির পর থেকে এ পর্যন্ত ১৭৭০ জনের প্রাণহানি ঘটেছে। চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ হাজারের বেশি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

মৃতদের মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশে নতুন করে ১০০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪ জন। এর মধ্যে ১৯৩৩ জনই হুবেই প্রদেশের।

এদিকে গত রোববার এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো ফ্রান্সেও একজনের মৃত্যু হয়। এটি চীনের বাইরে চতুর্থ মৃত্যুর ঘটনা। এর আগে ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজনের প্রাণ গেছে। চীন এবং দেশটির বাইরে ৪ মৃত্যুসহ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ গেছে ১ হাজার ৭৭০ জনের।

খবরে বলা হয়, এ ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ ২৪ ঘণ্টায় ১০৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত ২ হাজার ৪৮ জনসহ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৫৪৮ জন।

স্বাস্থ্য কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় সাড়ে ৯ হাজার জনের মতো করোনা ভাইরাস আক্রান্ত রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এছাড়া চীনের বাইরেও ২৮টির বেশি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD