সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যানবাহনে ছাত্রলীগের ‘লোগো-স্টিকার’ ব্যবহার নয়

যানবাহনে ছাত্রলীগের ‘লোগো-স্টিকার’ ব্যবহার নয়

Sharing is caring!

এখন থেকে মোটরসাইকেলসহ কোনো ধরনের যানবাহনে ছাত্রলীগের লোগো বা স্টিকার ব্যবহার করা যাবে না। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করেছে সংগঠনটি।

শুক্রবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোনো যানবাহনে ব্যবহার না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হল।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করছি, অনেকে মোটরসাইকেল বা গাড়িতে ছাত্রলীগের লোগো ব্যবহার করে ঘুরে বেড়ায়। তারা যদি কোনো ধরনের অনিয়ম করে, তাহলে এতে সংগঠনের বদনাম হয়।

‘ছাত্রলীগের লোগো ব্যবহার করে সংগঠনের ভাবমূর্তি নষ্ট করবে, মানুষের সমস্যা করবে এটা হতে পারে না। এজন্যই এই নির্দেশনা দেয়া হয়েছে। এটা সংগঠনের লোগো। কেউ যানবাহনে ব্যবহার করতে পারবে না’-যোগ করেন লেখক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD