রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বঙ্গবন্ধু তরুণ ও যুবকদের প্রাধান্য দিতেন – ববি ভিসি

বঙ্গবন্ধু তরুণ ও যুবকদের প্রাধান্য দিতেন – ববি ভিসি

Sharing is caring!

মুজিব জন্মশতবর্ষ উদ্যাপনকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে ২ দিনব্যাপী “বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা-২০২০”।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “ম্যানেজমেন্ট স্টাডিজ এসোসিয়েশন” এর আয়োজনে বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।

এরপর উপাচার্য তৃতীয় ম্যানেজমেন্ট ডে উপলক্ষে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে কেক কাটেন।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, তোমরা আজকে এখানে যারা তরুণ উদ্যোক্তা আছো তারা একসময় বাংলাদেশকে দেশে বিদেশে প্রতিনিধিত্ব করবে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় তরুণ ও যুবকদের প্রাধান্য দিতেন। তিনি তরুণ ও যুবকদের নিয়ে স্বপ্ন দেখতেন, কেননা তারাই ছিল আগামীর বাংলাদেশ। আর তাই জাতির পিতার আহবানে সাড়া দিয়ে অন্যান্য বয়সীদের সাথে তরুণ ও যুবকদের একটি বড় অংশ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এ দেশকে স্বাধীন করেছিলো। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তরুণ ও যুবকদের বিভিন্ন সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকান্ডের পৃষ্ঠপোষকতা করে থাকেন। কেননা তরুণরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। এসময় উপাচার্য ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ আয়োজিত “বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা-২০২০” এ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মোঃ আবির হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

মেলার ২৫ টি স্টলে বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুন উদ্যোক্তারা অংশ নেয়। ২ দিনব্যাপী অনুষ্ঠিত মেলাটি শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। এদিকে ৩য় ম্যানেজমেন্ট ডে উপলক্ষে সকাল ৯টায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। একইসাথে এদিন বিভাগের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদেরও বরণ করে নেয়া হয়। এছাড়া ম্যানেজমেন্ট ডে উপলক্ষে বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্টেরও আয়োজন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD