শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
দলিল লেখক রিয়াজ হত্যা : ১০ মাসেও ২ আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

দলিল লেখক রিয়াজ হত্যা : ১০ মাসেও ২ আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার বুখাইনগর রাজার চর  গ্রামের বাসিন্দা ও দলিল লেখক মোঃ রেজাউল করিম রিয়াজকে হত্যার ঘটনায় ১০ মাসেও ২ আসামীকে গ্রেফতার করতে না পারায় ন্যায় বিচার নিয়ে সংশয় প্রকাশ করেছেন নিহতের পরিবার।

বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ সংশয় প্রকাশ করে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই মনিরুল ইসলাম রিপন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত রিয়াজের মামা আব্দুল হাই মন্টু, খালাতো ভাই শাখাওয়াত সিকদার।

লিখিত সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম রিপন বলেন, ২০১৯ সালের ১৮ এপ্রিল দিবাগত রাতে আমার ছোট তাই রেজাউল করিম রিয়াজ কে (দলিল লেখক) পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পরদিন আমি বরিশাল কোতয়ালি মডেল থানায় আসামীদের নাম অজ্ঞাত রেখে একটি হত্যা মামলা দায়ের করি। তিনি বলেন,  এ হত্যাকান্ডের অভিযোগে মৃত রেজাউল এর স্ত্রী আমেনা আক্তার লিজা কে পুলিশ আটক করলে ১৬৪ ধারা জবানবন্দিতে তিনি বলেন, তার স্বামীর সহকারী মােঃ মাসুম হােসেন দা দিয়ে কপিয়ে এ হত্যার ঘটনা ঘটায় এবং মাসুমের সাথে থাকা অন্য এক ব্যক্তি বালিশ দিয়ে মুখ চেপে ধরে। আর ঘটনার পর থেকেই মৃত রেজাউলের দুই জন সহকারী মাসুম ও হাবিব পলাতক রয়েছে। এখন পর্যন্ত ওই দুই জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়নি। তিনি বলেন, আমাদের বিশ্বাস মাসুম ও হাবিবকে গ্রেফতার করা হলেই আমার ভাইয়ের হত্যাকান্ডের মূল রহস্য বেড়িয়ে আসবে। একই সাথে মাসুমের সাথে আমেনা আক্তার লিজার (মৃত রেজাউলের স্ত্রী) পরকিয়ার সম্পর্কের বিষয়টিও পরিষ্কার হয়ে উঠবে। তিনি বলেন, এলাকার জনমুখে ছড়িয়ে রয়েছে পরকিয়া প্রেমের কারণেই এই পরিবল্পিত হত্যার ঘটনা ঘটেছে এবং এ হত্যাকান্ডের সাথে আমেনা আওার লিজা জড়িত রয়েছে।

এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের দ্রুত গ্রেফতারের জন্য তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে এ ঘটনায় পলাতক জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আল মামুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD