শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
প‌রিসংখ্যা‌নের দিক থে‌কে দে‌শে ধর্ষন বে‌ড়ে‌ছে – আইজিপি

প‌রিসংখ্যা‌নের দিক থে‌কে দে‌শে ধর্ষন বে‌ড়ে‌ছে – আইজিপি

Sharing is caring!

বাংলা‌দেশ পু‌লি‌শের ইন্স‌পেক্টর জেনা‌রেল ড. মোহাম্মদ জা‌বেদ পা‌টোয়রী-‌বি‌পিএম (বার) ব‌লে‌ছেন, সাগর-রু‌নির মামলার অগ্রগ‌তির জন্য পুলিশ স‌র্বোচ্চ চেষ্টা কর‌ছে, এ‌টি উদঘাট‌নের জন্য বাংলা‌দেশ পু‌লি‌শের এ‌লিট ফোর্স র্যাব কাজ কর‌ছে। প্র‌তি‌টি তথ্য পুঙ্খানুরু‌পে যাচাই বাছাই‌য়ের কার‌নেই সময় বে‌শি লাগ‌ছে।

বুধবার (১২ ফেব্রুয়া‌রি) বেলা ১২ টায় ব‌রিশাল জেলা পু‌লিশ লাই‌ন্সে জেলা পু‌লি‌শের ব্যারাক ভবন, ‌গে‌ৗরনদী সা‌র্কেল অ‌ফিস ও আগরপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের উ‌দ্বোধন শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে এসব কথা ব‌লেন তি‌নি।

এসময় তি‌নি আ‌রো ব‌লেন, অ‌নেক সময় অ‌নেক ধর‌নের তদন্ত হয়। বিশেষ ক‌রে মার্ডার কে‌সের ক্ষে‌ত্রে বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শেও কোন‌টির ক্লু তাৎক্ষ‌নিক পাওয়া যায়, আবার কোন‌টি‌তে সময় লা‌গে। তবে সাগর রু‌নির হত্যার তদন্তে সময় লাগ‌লেও পু‌লি‌শের ব্যর্থতা বলা যা‌বে না। পু‌লিশ স‌র্বোচ্চ চেষ্টা কর‌ছে।

‌তি‌নি আ‌রো ব‌লেন, সাগর রু‌নি হত্যাকা‌ন্ডের মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা প‌রিবর্ত‌নের বিষয়‌টি আদাল‌তের। তাদের প‌রিবার য‌দি আদাল‌তে আ‌বেদন কর‌তে পারেন। আদালত চাই‌লে অবশ্যই তদন্ত কর্মকর্তা প‌রিবর্তন করা হ‌বে। সাগর রু‌নি হত্যাকান্ড ‌নি‌য়ে কোন ধরেনর চা‌পের মু‌খে নেই ব‌লে জানান তি‌নি।

অপর এক প্র‌শ্নের জবা‌বে আইজি‌পি ব‌লেন, প‌রিসংখ্যা‌নের দিক থে‌কে দে‌শে ধর্ষন বে‌ড়ে‌ছে। ত‌বে ধর্ষ‌নের ঘটনা পে‌লে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সাম্প্র‌তিককা‌লে যতগু‌লো ঘটনা ঘ‌টে‌ছে, আমা‌দের কা‌ছে যতগু‌লো তথ্য এ‌সে‌ছে প্র‌তি‌টি বিষ‌য়ে আমরা আইনগত ব্যবস্থা নি‌য়ে‌ছি। আইন-শৃঙ্খলা বা‌হিনী পেশাদা‌রি‌ত্বের ম‌নোভাব দে‌খি‌য়ে দোষী‌দের গ্রেফতার ক‌রে দ্রুত আই‌নের আওতায়ও এনে‌ছে, কোন গা‌ফিল‌তি ক‌রে‌নি।

ত‌বে ধর্ষন রো‌ধে সামা‌জিকভা‌বে আ‌ন্দোলন গ‌ড়ে তোলার আহবান জানান তি‌নি।

এসময় ব‌রিশা‌ল রে‌ঞ্জের ডিআইজি শ‌ফিকুল ইসলাম, ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার শাহাবু‌দ্দিন খান-সহ বি‌ভা‌গের পু‌লি‌শের বি‌ভিন্ন ইউ‌নি‌টের উর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD