শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৩ রঙের ৩শ পিস ইয়াবাসহ আটক নির্মাণ শ্রমিক

৩ রঙের ৩শ পিস ইয়াবাসহ আটক নির্মাণ শ্রমিক

Sharing is caring!

বরিশালের কাউনিয়া থানার ব্রাঞ্চ রোড এলাকায় অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন তিন রঙের তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রাসেল হাওলাদার (২৩) কাউনিয়া ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর সংলগ্ন এলাকার বাসিন্দা।

উপ-কমিশনার মো. খাইরুল আলম জানান, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মোহাম্মদ আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাঞ্চ রোডের তৃতীয় পুকুর সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এসময় রাসেল হাওলাদারকে ভিন্ন ভিন্ন তিন রঙের তিনশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কাউনিয়া থানার ভাটিখানা কাজিবাড়ি মসজিদ এলাকার বাসিন্দা জিতু (২৭) পালিয়ে যায়।

এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে উপ-পরিদর্শক মিরাজ মোল্লা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD