রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনা ভাইরাসে এবার হংকংয়ে এক ব্যক্তির মৃত্যু

করোনা ভাইরাসে এবার হংকংয়ে এক ব্যক্তির মৃত্যু

Sharing is caring!

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হংকংয়ে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অঞ্চলটিতে এটিই প্রথম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হংকংয়ে ওই লোকের মৃত্যু হয়। তিনি গত ২১ জানুয়ারি চীনের উহান শহরে গিয়েছিলেন এবং দু’দিন পর হংকং ফিরে আসেন।

উহান ভ্রমণের সময় কাঁচা বাজার বা হাসপাতালে যাননি বলে তিনি এর আগে কর্তৃপক্ষকে জানান। গত ২৯ জানুয়ারি থেকে তার মাংসপেশি ব্যথা করছিল এবং ৩১ জানুয়ারি জ্বর হয়েছিল।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত হংকংয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫। এদিন চীনের সঙ্গে সীমান্ত পুরোপুরি বন্ধের দাবিতে ধর্মঘট করেন হংকংয়ের কয়েকশ’ স্বাস্থ্যকর্মী। মঙ্গলবারও এ ধর্মঘট অব্যাহত রয়েছে।

হংকংয়ে প্রায় ৭০ লাখ মানুষের বাস। এটি চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক চেকপয়েন্টের মতোই কাজ করে হংকং-চীন সীমান্ত।

চীনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে এবং এ পর্যন্ত ৪২৫ জনের মৃত্যু হয়েছে। চীন ছাড়া ফিলিপাইনে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD