রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী সেতুর নাম পরিবর্তনের দাবি

শহীদ আলাউদ্দিনের নামে লেবুখালী সেতুর নাম পরিবর্তনের দাবি

Sharing is caring!

৬৯’র গণঅভ্যুত্থানে নিহত বরিশাল একে স্কুলের নবম শ্রেনীর ছাত্র শহীদ আলাউদিনের নামে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা সড়কের লেবুখালী সেতুর নামকরণ ও তার শিক্ষাপ্রতিষ্ঠান বরিশাল একে স্কুলকে সরকারি করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (০২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সভাপতি ও বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান আলতাফ হোসেন ভুলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যপক মহসিন উল ইসলাম হাবুল, একে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

এ সময় বক্তরা বলেন, স্বৈরাচার আইয়ুব-মোনায়েম বিরোধী আন্দোলনে বরিশালের রাজপথে ১৯৬৯ সালের ২৮ জানুয়ারি তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসের (ইপিআর) গুলিতে শহীদ হন আলাউদ্দিন। তার নামে লেবুখালী সেতুর নামকরণ করা হলে শহীদ আলাউদ্দিনের প্রতি কিছুটা হলে জাতির শ্রদ্ধার প্রকাশ পাবে।

পরে এ দাবিতে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেন স্মৃতি সংসদের নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD