সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নির্বাচনের আগে বিএনপি নেতাদের গ্রেফতারের অভিযোগ

নির্বাচনের আগে বিএনপি নেতাদের গ্রেফতারের অভিযোগ

Sharing is caring!

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, বুধবার রাতে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান রানাকে রাজধানীর শমরিতা হাসপাতালের সামনে থেকে এবং হাজারীবাগ থানা বিএনপির সহ-সভাপতি মো. কোরবান আলী এবং তার পুত্র হাজারীবাগ থানাধীন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি বলেন, আর মাত্র একদিন পরেই ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অথচ বিএনপি নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে দেদারসে গ্রেফতার করছে পুলিশ। নির্বাচনের প্রাক্কালে উল্লেখিত নেতাদের গ্রেফতারের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়ের করা অসত্য ও বানোয়াট মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দাবি করছি।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে। অথচ অমানবিক ও প্রতিহিংসাপরায়ণ অবৈধ সরকার বিপদজনক অসুস্থতায়ও ভ্রুক্ষেপ করছে না। সরকারের এ অমানবিক ও অসুস্থ আচরণই প্রমাণ করে, তারা খালেদা জিয়ার প্রাণনাশের ষড়যন্ত্র করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD