শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ৭০ মণ জাটকাসহ আটক ৮

বরিশালে ৭০ মণ জাটকাসহ আটক ৮

Sharing is caring!

বরিশাল সদর উপজেলা থেকে ৭০ মণ জাটকাবোঝাই আটটি অটোরিকশাসহ আটজনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে মৎস্য বিভাগের সহায়তায় নগরের পলাশপুর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, বরিশাল শহরের তালতলী থেকে আরোহন ও পরিবহন নিষিদ্ধ বিপুল পরিমাণ জাটকা নগরের পোর্ট রোড ইলিশ মোকামে পাচার হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা পলাশপুর ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহভাজন আটটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৭০ মণ জাটকা জব্দ করা হয়। পাশাপাশি আটটি অটোরিকশাসহ আটজনকে আটক করা হয়।

পরে জব্দ করা জাটকাগুলো নগরের রসুলপুর এলাকায় কোস্টগার্ড কার্যালয় চত্বরে নিয়ে বিভিন্ন এতিমখানাসহ অসহায়-দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জিব সন্যামত জানান, আটক আটজনকে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত আটজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD