কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কলাপাড়া পৌরসভা ০৪ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কলাপাড়া বিএনপি কার্যালয়ে এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসা.নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মোসা.মনি বেগম, সাংগঠনিক সম্পাদিকা মোসা.লাইজু আক্তার, পৌর মহিলা দলের সহ সভানেত্রী মাকসুদা পারভীন, জুলিয়া নাসরিন এবং মাহিনুর নীপা।
৪নং ওয়ার্ড পৌর মহিলা দলের যুগ্ম আহবায়ক জনাবা মোর্শেদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইমরান বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, কলাপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফোরকান তালুকদার, মামুন বিশ্বাস, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আ:খালেক,
সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন সিকদার, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম দিপু ও সিকদার জুয়েল ইকবাল।
এসময় কলাপাড়া পৌর মহিলা দল এবং ৪ নং ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের সম্মিলিত সিদ্ধান্ত মোতাবেক ০৪ নং ওয়ার্ড মহিলা দলের আংশিক কমিটি ঘোষণা করেন কলাপাড়া পৌর মহিলা দলের সভা।
মোয়াজ্জেম হোসেন কলাপাড়া