শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল বোর্ডে জেএসসি পুন:নিরীক্ষনে জিপিএ ফাইভ পেল ৪৩ শিক্ষার্থী

বরিশাল বোর্ডে জেএসসি পুন:নিরীক্ষনে জিপিএ ফাইভ পেল ৪৩ শিক্ষার্থী

Sharing is caring!

বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ৪৩ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। আর পাস করেছে ফেল করা ৪ জন পরীক্ষার্থী।

বুধবার (২৯ জানুয়ারি) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। বরিশাল শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৯৭ দশমিক ০৫ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী।

ফল পুনঃনিরীক্ষণে ফেল করা ৪ জন শিক্ষার্থী পাস করেছে। এছাড়া ফল পুনঃনিরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৩ জন। ৩ হাজার ৮ জন জেএসসি পরীক্ষার্থী ৪ হাজার ১৫৬ টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন।

২০১৯ খ্রিষ্টাব্দের জেএসসিতে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৮ ভাগ এবং জেডিসিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ৭৭ ভাগ। জেএসসিতে ৭৬ হাজার ৭৪৭জন এবং জেডিসিতে ১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

২০১৯ খ্রিষ্টাব্দের ২ নভেম্বর থেকে শুরু হয়েছিল জেএসসি-জেডিসি পরীক্ষা। ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা এবং ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী ছিলেন। সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD