রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ১০৬, আক্রান্ত সাড়ে ৪ হাজার

চীনে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ১০৬, আক্রান্ত সাড়ে ৪ হাজার

Sharing is caring!

নতুন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এশিয়া দেশ চীনে। ইতোমধ্যেই ১০৬ জন মারা গেছেন। একইসঙ্গে একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়ে গেছে ভাইরাসটিতে সংক্রমণ সংখ্যা।

একদিন আগে অর্থাৎ ২৬ জানুয়ারি পর্যন্ত এর আক্রান্ত সংখ্যা ছিল দুই হাজার ৮৩৫ জন। যা সোমবার (২৭ জানুয়ারি) গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৪৫১৫ জনে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) চীন কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো নতুন ভাইরাসে আক্রান্ত সংখ্যা ক্রমেই বাড়ছে। একদিনের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

ভাইরাসটির সংক্রমণ আক্রান্ত প্রতিরোধে দেশটিতে ভ্রমণ ও শহরে গণপরিবহন চলাচলের ওপর নিষেধাজ্ঞারোপ করা হয়েছে।

ভাইরাসটির বিস্তার বাড়ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। চীন কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।

২০১৯ সালের শেষ দিকে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহানের একটি সি-ফুড মার্কেট থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়।

দেশটির উহান থেকে ভাইরাসটির প্রাদুর্ভাব রাজধানী বেইজিংসহ বিভিন্ন প্রদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স ও কানাডা পর্যন্ত ছড়িয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD