সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়: ব্রিটিশ হাইকমিশনার

সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়: ব্রিটিশ হাইকমিশনার

Sharing is caring!

সংঘর্ষের ঘটনা প্রত্যাশিত নয়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর গোপীবাগে ইশরাক হোসেনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে দুপুর ২টা ৪০ মিনিটে সাক্ষাতের জন্য গোপীবাগে আসেন রবার্ট।

রবার্ট চ্যাটার্টন বলেন, ‘আমি সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছি। তারই অংশ হিসেবে আজ বিএনপির প্রার্থীর সঙ্গে দেখা করতে এসেছি। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু হওয়া সবারই কাম্য। আমি আশা করবো, একটা সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি।

তিনি আরও বলেন, আমি নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলেছি। তারা কীভাবে নির্বাচন পরিচালনা করছেন সে বিষয়ে জেনেছি।

ইশরাকের গণসংযোগে হামলার ঘটনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে রবার্ট চ্যাটার্টন বলেন, নির্বাচনী প্রতিযোগিতায় সংঘর্ষ কোনোভাবে হওয়া উচিত নয়। সংঘর্ষ আমরা প্রত্যাশা করি না। আমি আশা করবো, সবাই মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD