সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
তাবিথের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি: ফখরুল

তাবিথের পক্ষে অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি: ফখরুল

Sharing is caring!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ঢাকাবাসীর অভূতপূর্ব গণজোয়ার দেখতে পাচ্ছি। আমরা মনে করি অবাধ সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই তাবিথ আউয়াল বিপুল ভোটে বিজয়ী হবে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মিরপুর ৬ নম্বর সেকশনে তাবিথ আউয়ালকে সঙ্গে নিয়ে গণসংযোগ শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ নির্বাচনকে আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। জনগণকে সম্পৃক্ত করার আন্দোলন হিসেবে নিয়েছি। আমরা বিশ্বাস করি, জনগণ যদি সংগঠিত হয় দেশনেত্রীর মুক্তি ও ঢাকা নগরবাসীকে নাগরিক কষ্ট থেকে মুক্তি দিতে তাবিথ আউয়াল যে কর্মসূচি নিয়েছেন, সে কর্মসূচিতে জনগণ একত্রিত হবেন। তারা ঐক্যবদ্ধ হবেন এবং তাবিথ আউয়ালের বিজয় সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। নির্বাচনের তারিখ পরিবর্তন তাদের অযোগ্যতার আরেকটি প্রমাণ। তফসিল ঘোষণার আগে এ বিষয়টি তাদের দেখা উচিত ছিল। এ নির্বাচন কমিশন অযোগ্য। তারা সবসময় একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। তারা কোনো নির্বাচন সুষ্ঠু করতে পারে না।

জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে সব ষড়যন্ত্র-চক্রান্ত ভেসে যাবে দাবি করে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি জনগণকে সম্পৃক্ত করে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে নিয়ে যেতে চায়।

এসময় তার সঙ্গে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বিএনপি নেতা সোহরাব উদ্দিন, ইয়াসিন আলী প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD