মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
পৃথক দুই মামলায় দুই গাজা ব্যবসায়ীর সাজা

পৃথক দুই মামলায় দুই গাজা ব্যবসায়ীর সাজা

Sharing is caring!

ক্রাইমসিন২৪: গাজা বিক্রির অপরাধে বরিশাল নগরীর দুই গাজা ব্যবসায়ীকে সাজা দিয়েছে আদালত। রোববার (২রা ডিসেম্বর) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিচারাধীন আদালত ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ বিচারাধীন আদালত সাজার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামীরা হল নগরীর ধান গবেষণা এলাকার রব ফরাজীর ছেলে সুমন ফরাজী ও সোনালী আইসক্রিম মোর এলাকার কালাম হাওলাদারের ছেলে শামীম হাওলাদার।আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর মেট্রো ডিবির এস আই মিলন বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রুপাতলী হামিদ খান সড়কে অভিযান চালিয়ে সুমনকে আটক করে।তল্লাশিতে তার কাছ থেকে দেড়শ গ্রাম গাজা উদ্ধার হলে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। একমাস ৭ দিন তদন্ত করে সত্যতা পেয়ে ডিবির এস আই বৈচী বিশ্বাস আসামীর বিরুদ্ধে চার্জশীট জমা দেন। রাষ্ট্রপক্ষ ৪ জনের সাক্ষ্য প্রদানে সক্ষম হয়।সাক্ষ্য প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১ বছর কারাদন্ড সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ড দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ।অপর দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শামীমকে ৩ কেজি গাজায় ২ বছর কারাদণ্ড সহ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস কারাদণ্ড দেন।র‍্যাব ৮ এর ডিএডি আনিছুর রহমান আটক শেষে গাজা উদ্ধারের পর ২০১২ সালের ২৮ মে শামীমের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন। একমাস ২ দিন তদন্ত শেষে সত্যতা পেয়ে এস আই মনিরুল ইসলাম চার্জশীট দাখিল করলে আদালত ৬ জনের সাক্ষ্য নিয়ে দোষ প্রমাণ পেয়ে তাকে সাজা দেন।রায়ের সময় সুমন পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয় এবং উপস্থিত আসামী সুমনকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলে আদালত সূত্র জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD