সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন
ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ে ক‌ক্ষে আটকে ছাত্র নির্যাতন

Sharing is caring!

ব‌রিশাল বিশ্ববিদ্যাল‌য়ে ‌শে‌রে বাংলা হ‌লের এক শিক্ষার্থী‌কে এক‌টি ক‌ক্ষে আট‌কে রে‌খে নির্যাত‌নের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে। এ ঘটনায় বুধবার সভা ক‌রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্র‌ভোস্ট।

মঙ্গলবার রাত ১০টার দি‌কে শে‌রে বাংলা হ‌লে ঘ‌টে এ ঘটনা। নির্যা‌তিত শিক্ষার্থীর নাম মোহাম্মদ শাহজালাল। সে ফিণ্যান্স ও ব্যাং‌কিং বিভা‌গের মাস্টা‌র্সের শিক্ষার্থী।

শাহ জালাল জানায়, ৪০১৬ নম্বর ক‌ক্ষে অবস্থান কর‌ছি‌লো সে। এসময় জিওল‌জি এন্ড মাই‌নিং বিভা‌গের শিক্ষার্থী শান্ত শাহজালা‌লের রু‌মে গি‌য়ে জরুরী কথা আছে ব‌লে ১০০১ নম্বর রু‌মে নি‌য়ে যায়। সেখা‌নে রু‌মের ম‌ধ্যে ঢোকার পর দরজা বন্ধ ক‌রে দেয়। এরপর তার মুখ বে‌ধে মারধর ও নির্যাতন করা হয় ব‌লে অ‌ভি‌যোগ ক‌রে শাহজালাল। ওই রু‌মে তখন চারজন প‌রি‌চিত সহ কমপ‌ক্ষে ৮জন অপ‌রি‌চিত একই ব‌র্ষের লোক ছি‌লো। এ‌দের হা‌তে ছি‌লো রড ও দেশীয় অস্ত্রসস্ত্র। এরা শাহজালা‌লের সাম‌নেই তা‌কে কোথায় নি‌য়ে মারধর কর‌বে সে বিষ‌য়ে আলাপ কর‌ছি‌লো। সবার চোখ ফা‌কি দি‌য়ে দরজার সিটকা‌নি দ্রুত খু‌লে দৌ‌ড়ে পালি‌য়ে ৪০১৪নম্বর রু‌মে আশ্রয় নেয়। সেখা‌নে গি‌য়ে ধাওয়া ক‌রে আন‌তে চায় অ‌ভিযুক্তরা। কিন্তু ওই রু‌মে থাকা শিক্ষার্থীরা প্র‌তি‌রোধ গ‌ড়ে তুল‌লে অ‌ভিযুক্তরা ব্যর্থ হয়।

শাহজালাল জানায়,‌বি‌কে‌লে বঙ্গবন্ধু হ‌লের বাংলা বিভা‌গের না‌ভিদ ও অর্থনী‌তি বিভা‌গের মোহাম্মদ সাই‌দের ম‌ধ্যে কক্ষ প‌রিবর্তন করা নি‌য়ে হামলা পাল্টা হামলার ঘটনা ঘ‌টে। এর জের ধ‌রে প্র‌তিপ‌ক্ষের হামলায় সাইদ গ্রু‌পের চারজন অাহত হ‌য়ে শেবা‌চিম হাসপাতা‌লে ভ‌র্তি হয়। এরই জের ধ‌রে সাই‌দের প‌ক্ষের লোকজন শাহজালা‌লের উপর নির্যাতন চালায়। এ ঘটনার বিচার দাবী ক‌রে‌ছে শাহজালা‌লের সহপা‌ঠিরা।

অপর‌দি‌কে প্রভোস্ট ইব্রা‌হিম মোল্লা বলেন, বিষয়‌টি উর্ধ্বতন কতৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। বুধবার দি‌নের বেলা এ বিষ‌য়ে আলোচনা ক‌রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হ‌বে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD