শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ববি’তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ, আহত-৪

ববি’তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ, আহত-৪

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে(ববি) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

এদের মধ্যে তিনজনকে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ফাতাউর রাফি, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জাহিদ ওরফে জিদান ও ফারহান শাহরিয়ার। এছাড়াও উচ্ছাস নামে আরো একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা জানান, ঘটনার সময় তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছিলেন। ওইসময় বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের শিক্ষার্থী ও প্রতিপক্ষ গ্রুপের তাহমীদ জামান নাভিদের নেতৃত্বে বেশকিছু অপরিচিতো যুবক বিকেলে তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ফাতাউর রাফি, জাহিদ ওরফে জিদান মোর্শেন, ফরহান শাহরিয়ার ও উচ্ছাস আহত হয়।

এসময় গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পরলে খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ওইসময়ের মধ্যেই গোটা ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পরে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, আধিপত্য কিংবা ছাত্রলীগ-ছাত্রদলের কোন বিষয় নেই এখানে। আবাসিক হলের সিটকে কেন্দ্র করে দুটি সেশনের ছাত্রদের মধ্যে ঝামেলা। যে কারনে আজকের এ ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এদিকে ক্যাম্পাসের একটি সূত্র জানিয়েছেন, আহত এবং হামলাকারীরা ক্যাম্পাস ছাত্রলীগের নেতা মহিউদ্দীন আহমেদ সিফাতের অনুসারী ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD