বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জেএমবির সক্রিয় সদস্য আটক

জেএমবির সক্রিয় সদস্য আটক

Sharing is caring!

রাজধানীর খিলগাঁও এলাকা অভিযান চালিয়ে মো. জোবাইদুল ইসলাম (৩৫) নামেনিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) বরিশাল সদর দপ্তরের সদস্যরা।

আটক জোবাইদুল ইসলাম লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কিসামত মাদাতী (ভোটমারী) এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এরআগে ঢাকার খিলগাঁও ফ্লাইওভার টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এতে জানানো হয়, জোবাইদুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। জোবাইদুল স্থানীয় মাদ্রাসায় দাখিল এবং কামিল পাস করে। তারপর ২০০৯ সালে ঢাকায় প্রাইভেটে এলএলবি এবং কামিল পড়াশোনা শুরু করেন। স্থান ও সময় ভেদে বিভিন্ন সময় বিভিন্ন পেশায় করেন।

ঢাকায় লেখাপড়া চলাকালীন শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং বিভিন্ন জায়গায় ছদ্মবেশে গোপনে দাওয়াতি কাজ পরিচালনা করে। দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, গাজীপুর, কুমিল্লা, লালমনিরহাটসহ দেশের বিভিন্ন স্থানে গমন করেন। বর্তমানে তিনি তার নিজের সংগঠনের কার্যক্রমের আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থি কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD