বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ-বিক্ষোভ মিছিল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ-বিক্ষোভ মিছিল

Sharing is caring!

‘আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন হটান- জনগণের সংগ্রামী ঐক্য জোরদার করুন, বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলুন’ স্লোগানে ৩০ ডিসেম্বর কালো দিবস পালন উপলক্ষে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করা হয়।

জেলা বাম জোটের সমন্বয়ক ও গণসংগতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সিপিবি বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা কমিটির সদস্য নবীন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ‘গত বছরের ৩০ ডিসেম্বর এক নজিরবিহীন ভোট ডাকাতি ও ভোট জালিয়াতির মধ্য দিয়ে গঠিত সংসদ ও সরকার এক বছর পার করেছে। ৩০ ডিসেম্বরে ভোটের দিন থাকলেও সরকার প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ২৯ ডিসেম্বর রাতেই ব্যালট পেপারে সিলি মেরে ভোট জালিয়াতির এক চরম কলঙ্কজনক নজির স্থাপন করে পুনরায় ক্ষমতাসীন হয়। ভোটের নামে এসব ছিল এক ধরনের প্রশাসনিক ও নির্বাচনী ক্যু। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার কারণেই আজ সরকার জনগণের কথা ভাবছে না।’

সমাবেশ শেষে কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা নিয়ে সদর রোডে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করে বাম জোটের নেতাকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD