রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক এমপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

Sharing is caring!

খাস জমিতে ভবন নির্মান, অর্পিত সম্পত্তিতে নিজের নামে ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং সরকারী পুকুর ভরাট করে দখলে নেয়ার অভিযোগে পিরোজপুরের সাবেক এমপি একেএমএ আউয়াল ও তার স্ত্রী’র বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে দুদক।

‌সোমবার (৩০ ডি‌সেম্বর) দুপু‌রে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের সম‌ন্বিত ব‌রিশাল জেলা কার্যাল‌য়ের উপ প‌রিচালক দেবব্রত মন্ডল।

‌তি‌নি জানান, দুদ‌কের সম‌ন্বিত কার্যাল‌য়ে দা‌য়ের হওয়া এ মামলা তিন‌টি‌তে ঢাকাস্থ দুদ‌কের প্রধান কার্যাল‌য়ের উপ প‌রিচালক মোঃ আলী আকবর বাদী হ‌য়ে‌ছেন।

‌মামলা সূ‌ত্রে জান‌গেছে, তিন‌টি মামলার ম‌ধ্যে এক‌টি মামলায় সা‌বেক সংসদ সদস্য এ কে এম এ আউয়া‌লের স্ত্রী লায়লা পারভীন‌কেও আসামী করা হ‌য়ে‌ছে।

মামলায় উভ‌য়ের স্থায়ী ঠিকানা পি‌রোজপুর জেলা সদ‌রের পা‌ড়েরহাট রোড দেখা‌নো হ‌য়ে‌ছে এবং বর্তমান ঠিকানা ঢাকার আদাবর থানাধীন শে‌কের‌টেক এলাকার ৬ নম্বর রো‌ডের কথা উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে।

মামলার বিবরণে জানা‌গে‌ছে, পরস্পর যােগসাজশে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি খাস জমি ভূয়া ব্যক্তিদের নামে বন্দোবন্ত দেখিয়ে এ.কে,এম.এ আউয়াল (সাবেক সংসদ সদস্য) ও তার স্ত্রী লায়লা পারভীন উত্ত জমিতে একটি দ্বিতল ভবন (১ম তলার ছাদ পাকা ও ২য় তলার ছাদ টিনের তৈরী) নির্মাণ করে অবৈধভাবে দখলে রেখে দন্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দূর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় শাস্তিযােগ্য অপরাধ করেছেন। যার কার‌নে উত্ত ধারায় তাদের বিরুদ্ধে কমিশনের অনুমােদনক্রমে মামলা রুজু করা হয়।

অপর মামলায়, এ,কে.এম.এ আউয়াল কর্তৃক জতসারে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভিপি ‘ক’ তফসিলের জমিসহ অন্যদের জমি নিজেদের নামে অবৈধভাবে দখলকরতঃ পিরােজপুর সদরে অবস্থিত রাজার পুকুর নামে পরিচিত পুকুরটি ভরাটপূর্বক অবৈধভাবে প্রাচীর দেওয়াল নির্মাণ করে জমি দখলে রেখে দন্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় শান্তিযােগ্য অপরাধ করেছেন। যে কার‌নে উক্ত ধারায় তার বিরুদ্ধে কমিশনের অনুমােদনক্রমে মামলা রুলজু করা হয়।

এছাড়াও সরকারি অর্পিত সম্পত্তি লীজ গ্রহণপূর্বক লীজের শর্ত ভঙ্গ বকরে এবং অদ্যাবধি লীজ মানি পরিশােধ না করে আসামী মো: এ.কে,এম,এ আউয়াল ক্ষমতার অপব্যবহারপূর্বক উত্ত সরকারি অর্পিত ‘ক’ তালিকাভুক্ত জমিতে তার নিজ নামে আউয়াল ফাউন্ডেশন নির্মাণকরতঃ অবৈধভাবে সরকারি জমি দখলে রেখে দন্ডবিধির ৪২০/৪০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরােধ আইনের ৫(২) ধারায় শান্তিযােগ্য অপরাধ করেছেন।

‌যে কার‌নে উক্ত ধারায় তার বিরুদ্ধে কমিশনের অনুমােদনক্রমে মামলা রুজু করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD