বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ওমরাহ পালনে মোটরসাইকেলে মক্কার পথে ২ বাংলাদেশি তরুণ

ওমরাহ পালনে মোটরসাইকেলে মক্কার পথে ২ বাংলাদেশি তরুণ

Sharing is caring!

দাদা-নানার মুখে শোনা জাহাজভ্রমণ নয়, এ যুগের প্লেনেও নয়, ওমরাহ পালনের উদ্দেশ্যে দুই তরুণ সৌদি আরব রওয়ানা হয়েছেন মোটরসাইকেলে চড়ে। নাম আবু সাঈদ ও মাসদাক চৌধুরী। এরই মধ্যে ভারত হয়ে পাকিস্তান পৌঁছেছেন তারা। সেখান থেকে ইরান হয়ে সংযুক্ত আরব আমিরাত, এরপর শারজা থেকে সৌদি আরব প্রবেশ করবেন তারা।

রোডম্যাপ অনুযায়ী, প্রায় ২০ হাজার কিলোমিটার পথ মোটরসাইকেল চালাতে হবে তাদের। এ যাত্রায় সময় লাগবে প্রায় দুই মাস।

জানা যায়, সাঈদের বাড়ি ফেনী ও মাসদাকের চট্টগ্রামে। দু’জনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ছোটবেলা থেকেই ভ্রমণপ্রিয় দুই তরুণ অবসর পেলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে।

পাকিস্তান সীমান্তে তোলা ছবি।

গত ৫ ডিসেম্বর তারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশ ত্যাগ করেন। এরপর কলকাতা, বেনারস, অমৃতসর, পাঞ্জাব হয়ে ওয়াগাহ সীমান্ত দিয়ে পাকিস্তানের লাহোর যান। বর্তমানে লাহোর পার হয়ে করাচিতে অবস্থান করছেন সাঈদ ও মাসদাক। সেখান থেকে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা হয়ে তাফতান সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করবেন।

তবে, ইরানে প্রবেশ করতে পাকিস্তান সরকারের কাছ থেকে ভ্রমণসংক্রান্ত অনুমতিপত্র সংগ্রহের কাজে কিছুদিন করাচিতে থাকতে হবে তাদের। অনুমতি মিললেই ইরানে প্রবেশ করে সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজায় যাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD