বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব‌রিশা‌লে শিক্ষ‌কের উপর ছাত্রদল নেতার হামলা

ব‌রিশা‌লে শিক্ষ‌কের উপর ছাত্রদল নেতার হামলা

Sharing is caring!

সরকা‌রি ব‌রিশাল ক‌লে‌জে ছাত্রী‌কে গালাগাল করার প্র‌তিবাদ করায় সঞ্জীব কুমার না‌মে এক শিক্ষক‌কে ক্লাস রু‌মে ঢু‌কে মারধ‌রের অ‌ভি‌যোগ ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর ‌বিরু‌দ্ধে।

আজ রোববার বিকা‌লে ব‌রিশাল ক‌লে‌জের নিচ তলায় একাউ‌ন্টিং ডিপার্ট‌মে‌ন্টের এক‌টি ক‌ক্ষে এই ঘটনা ঘ‌টে।

আহত ক‌লে‌জের একাউ‌ন্টিং ডিপার্ট‌মে‌ন্টের অ‌তি‌থি শিক্ষক সঞ্জীব কুমার জানান, বিকা‌লে ক‌লে‌জে অ‌তি‌রিক্ত ক্লাস নেয়া হ‌চ্ছি‌লো। ক্লা‌স করার উ‌দ্দে‌শ্যে এক ছাত্রী কাটপ‌ট্রি এলাকা থে‌কে রিক্সা‌যো‌গে ব‌রিশাল ক‌লে‌জে ২০টাকা ভাড়া চু‌ক্তি‌তে অা‌সে। কিন্তু ক‌লে‌জে পৌছা‌নোর পর ওই রিক্সাচালক ৪০টাকা ভাড়া দাবী ক‌রে এবং এ নি‌য়ে কথাকাটাকা‌টি হয় রিক্সা চালক ও ওই ছাত্রীর ম‌ধ্যে। প‌রে ছাত্রী ক্লা‌সে চ‌লে আসার কিছুক্ষণ প‌রেই ব‌রিশাল ক‌লেজ ছাত্রদ‌লের অাহ্বায়ক র‌ফিকুল ইসলাম টিপু ক্লা‌সে ঢু‌কে ওই ছাত্রী‌কে অকত্থ ভাষায় গালাগা‌লি কর‌তে থা‌কে। বিষয়‌টি‌তে বাধা দি‌তে গে‌লে আমা‌কেও গালাগাল শুরু ক‌রে টিপু। একপর্যা‌য়ে আমা‌কে ঘু‌ষি মারা শুরু ক‌রে এবং ব্যাপক মারধর ক‌রে। বিষয়‌টি ক‌লেজ অধ্যক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

‌বিষয়‌টি সম্প‌র্কে ক‌লে‌জের শিক্ষক প‌রিষ‌দের সম্পাদক ল‌তিফা বেগম ব‌লেন, বিষয়‌টি শু‌নে‌ছি। আইনী প্র‌ক্রিয়ায় যা‌বো কিনা সেটা ক‌লেজ অধ্যক্ষ সিদ্ধান্ত নি‌বে।

সরকা‌রি ব‌রিশাল ক‌লে‌জের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, সোমবার ক‌লে‌জে ব‌সে বিষয়‌টি নি‌য়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই বিষ‌য়ে ছাত্রদল নেতা র‌ফিকুল ইসলাম টিপুর বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়‌নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD