বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে-মেয়র

বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে-মেয়র

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান ছিরেন। আমার দাদাও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এমন একটা মানুষ জীবিত থাকা অবস্থায় শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের জমি বেদখল বা বেহাত হতে দেব না।

তিনি সোমবার (২৩ ডিসেম্বর) রাতে অমর একুশে গানের সুরকার, বরিশালের সন্তান শহীদ আলতাফ মাহমুদ এর ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দেয়া বক্তৃতায় এসব কথা বলেন।

মেয়র বলেন বিভিন্ন মহল নানা উপায়ে প্রোপাগান্ডা ছড়িয়ে সরকার কে বির্তকিত করার চেষ্টা করছে। কারন দেশে চলমান উন্নয়ন যজ্ঞ ওই মহলটির সহ্য হচ্ছে না। তিনি এ বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকার আহবান জানান।

নগরীর হাসপাতাল রোডস্থ শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বরিশালের এই কৃতি সন্তানের ৮৬ তম জন্ম বার্ষিকীতে সভাপতিত্ব করেন বিদ্যালযের সভাপতি প্রবীন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাকেন সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইমানুল হাকিম,সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাইফুর রহমান মিরন প্রমূখ। অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD