বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে কাভার্ডভ্যানের চাপায় নারীর মৃত্যু

বরিশালে কাভার্ডভ্যানের চাপায় নারীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল নগরের কাউনিয়ায় কাভার্ডভ্যানের চাপায় রেশমা বেগম (৪৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কাউনিয়া বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রেশমা বেগম বরিশাল নগরে কাউনিয়া বিসিক এলাকায় অবস্থিত বেঙ্গল বিস্কুট ফ্যাক্টরীর শ্রমিক ছিলেন। কর্মের কারণে সে তার স্বামী মাহবুব হোসেনের সাথে দীর্ঘ বছর ধরে বরিশাল নগরের কাউনিয়া এলাকার মিরা বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, কাভার্ড ভ্যানটিকে এর হেলপার চালনা করে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর কাজ করছিলো। ওই সময় কাভার্ড ভ্যানের চাপায় রেশমা বেগম ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

ঘটনার পরপরই হেলপার সাধীন মোল্লাকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সে বরিশাল সদর উপজেলার কড়াপুর মিয়া বাড়ি মসজিদ সংলগ্ন আঃকুদ্দুস মোল্লার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার এএসআই আজিম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেলপারসহ কাভার্ডভ্যানটিকে আটক করে। পাশাপাশি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD