রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
গৌরনদীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

গৌরনদীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলায় রূপা আক্তার (১৭) নামে নবম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে।

রূপা উপজেলার বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে বাউরগাতী গ্রামের আয়নাল ঘরামীর মেয়ে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২১ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার বাউরগাতী গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খান জানান, শনিবার দিনগত রাত ১২টার দিকে বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে রূপার সঙ্গে তার সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের মোবাইলে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার সূত্রধরে রাত সাড়ে ১২টার দিকে রূপা বিষপান করে। রাতেই পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রূপা মারা যায়।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD