বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব‌রিশা‌লে ছু‌ড়িকাঘা‌তে ক‌লেজ ছাত্র নিহত

ব‌রিশা‌লে ছু‌ড়িকাঘা‌তে ক‌লেজ ছাত্র নিহত

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জে ছুরিকাঘাতে মাহমুদুল হাসান সজিব বেপারী (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

রোববার সকালে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউটা গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত সজিব ওই গ্রামের আব্দুর রাজ্জাক বেপারীর ছেলে ও বাকেরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

নিহতের চাচাতো ভাই মোঃ বশির আলম জানান, গত শুক্রবার তার মেয়ের বিয়ে হয়। আজ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় জামাই বাড়িতে অনুষ্ঠান রয়েছে। যেখানে তাদের সকলের বেড়াতে যাওয়ার কথা। তাই সকাল থেকেই সবাই প্রস্তুতি নিচ্ছিলো। সকালে সজিবকে তিনি ফ্লেক্সিলোড করার জন্য টাকা দিয়ে দোকানে পাঠান।

কিছুক্ষন পরে তারা খবর পান সজিবকে বাড়ির পাশের রাস্তায় মারধর করা হচ্ছে। যে খবরে তারা সকলে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সজিবকে পার্শবর্তী পরিমল সরকারের ছেলে স্কুলছাত্র সুব্রত সরকার মারধর করছে। হঠাৎ করেই সজিব মাটিতে লুটিয়ে পরে এবং সুব্রত সরকার ও তার সহযোগী পবিত্র সরকার দৌড়ে পালিয়ে যায়। কাছে গিয়ে দেখতে পান সজিরের পেটের পেছন থেকে ছুড়িকাঘাত করা হয়েছে এবং রক্তক্ষরন হচ্ছে। এরপরপরই সজিবকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

তিনি জানান, মূলত আমাদের আত্মীস্বজনদের সাথে জমিজমা নিয়ে প্র‌তি‌বেশী শখানাথ সরকার ও সুমন সরকারদের সাথে বিরোধ রয়েছে। যে বিরোধের জ্বের ধরে সজিবের ওপর হামলার আগেই আমাদের মেঝো চাচা তৈয়ব আলীর সাথে বাক-বিতান্ডা হয় প্রতিপক্ষ গ্রুপের সাথে। আর এরপরপরই সজিবের ওপর এ হামলা চালানো হয়।

এদিকে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৭ জনকে আটক করেছে বলে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD