রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

বরিশালে পৃথক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

Sharing is caring!

বরিশালে পৃথক দুর্ঘটনায় ৪ ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। যাদের মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলো বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু এলাকার হায়দার আলী খলিফার ছেলে ও অটোরিক্সা চালক সিদ্দিকুর রহমান (৫৫), একই এলাকার রামপট্টি এলাকার মৃত আঃ রবের ছেলে ও পত্রিকা বিক্রেতা লোকমান হোসেন (৩৭), পিরোজপুরের নাজিরপুর গাওখালী বাজার এলাকার মনিন্দ্রনাথ মিস্ত্রীর ছেলে শ্রমিক মিন্টু মিস্ত্রী (১৯) ও ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা ও ভিক্ষুক মোখলেছ (৮৫)।

হাসপাতাল ও স্বজনদের স্বজনদের সূত্রে জানাগেছ, শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বাবুগঞ্জের নতুনহাট এলাকার কামীনি পেট্রোল পাম্প সংলগ্ন বরিশাল- ঢাকা মহাসড়কের যশোর থেকে কুয়াকাটাগামী বিআরটিসি একটি বাস বিপরীত মুখী একটি ব্যাটারি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সার চালক সিদ্দিকুর রহমান ও এর আরোহী লোকমান হোসেন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।

অপরদিকে পিরোজপুরের নাজিরপুরের অলংকারকাঠীতে পল্লী বিদ্যুতের তারের ওপর থাকা গাছের ঠাল কাটতে গিয়ে দুর্ঘটনায় আহত মিন্টু মিস্ত্রী (১৯) নামে এক শ্রমিকের চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যু হয়েছে।

এদিকে ঝালকাঠির রাজাপুরের বাসিন্দা মোখলেছ (৮৫) নামে এক ভিক্ষুকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে রাজাপুরের বাসিন্দা হলেও পিরোজপুরের কাউখালিতে ভিক্ষবিত্তি করতো। শুক্রবার বিকেলে একটি পরিত্যাক্ত দেয়াল চাপায় গুরুত্বর আহত হন তিনি। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ও পরে পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD