রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

বরিশালে জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

Sharing is caring!

বরিশালে অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (৩৫) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২০ ডিসেম্বর) রা‌তে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরিশালের রূপাতলীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

এতে বলা হয়, বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা মো. শাহ আলম বেপারীর ছেলে শহীদুল। তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। প্রাথ‌মি‌ক জিজ্ঞাসাবাদে শহীদুল র‌্যাবকে জানিয়েছেন, তিনি জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য তিনি।

ঢাকায় অবস্থানকালে শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন বিভাগে গমন করেন। তিনি পেশায় গাড়িচালক। বর্তমানে তিনি নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থি কর্মকাণ্ড দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলো।

তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD