বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকৃত কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে

প্রকৃত কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করা হবে

Sharing is caring!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রকৃত কৃষকদের কাছে থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ করতে হবে। এ নির্দেশ কাউকে অমান্য করতে দেওয়া হবে না। সরকার কৃষকদের কথা চিন্তা করে ভর্তুকির মাধ্যমে সার, কৃষি প্রণোদনা দিচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে বরিশালের উজিরপুর উপজেলা অডিটরিয়ামে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে আমন ধান সংগ্রহে উন্মুক্ত লটারি অনুষ্ঠানের উদ্বোধনকালে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এস এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন তালুকদার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মশিউর রহমান প্রমুখ।

এসময় নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করে তাদের মধ্য থেকে ইউনিয়ন পর্যায়ে পৃথক পৃথক লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে প্রতিজন কৃষকের কাছ থেকে এক টন করে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া উপজেলায় ৭৪৬ মেট্রিক টন আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD