বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অর্ন্তভূক্তে বিআরইউ’র বিক্ষোভ সমাবেশ

মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় অর্ন্তভূক্তে বিআরইউ’র বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারে নাম থাকার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি । আজ বুধবার ( ১৮ ডিসেম্বর ) বেলা সাড়ে ১০ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন বরিশালে সকল প্রগতিশীল রাজনৈতিক , সামাজি, সাংস্কৃতিক সংগঠন। এতে বক্তব্য রাখেন রাজাকারের তালিকায় নাম থাকা বীরমুক্তিযোদ্ধা ও শহীদ সন্তান অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী, তার মেয়ে জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, প্রবীন সাংবাদিকও মুক্তিযোদ্ধা মানবেন্দ্র বটব্যাল, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও শহীদ পরিবারের সন্তান পুলক চ্যাটার্জী , শুবব্রত দত্ত , নাট্যজন সৈয়দ দুলাল ,বরিশাল সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জাকির, জেলা ওয়ার্কাস পার্টির সাধাররণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান ।

বক্তরা অনতিবিলম্বে প্রকাশিত রাজাকারের তালিকা প্রত্যাহার করে যাচাই-বাছাই করে নতুন তালিকা প্রকাশের দাবী জানায়। একই সাথে ব্যর্থতার দায় নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্ব্য প্রাপ্ত মন্ত্রীর পদত্যাগের আহবান জানায়।

বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশান্ত ঘোষের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিথুন সাহার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাবেক সভাপতি নজরুল বিশ্বাস,সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব , বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বাংলাদেল মডেল ইয়ুথ পার্লামেন্টসহ অন্তত ২০ টি সামাজিক, সাংস্কৃতিক ও পেশজীবি সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD