বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

Sharing is caring!

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযগ্য মর্যাদায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বিজয় দিবসের আনুষ্ঠানিকতার শুরুতে   উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের উপস্থিতিতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে বিশ্ববিদ্যালয় পরিবার।

এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফ্ল্যাগস্ট্যান্ডে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সেনা ও নৌ ক্যাডেট সদস্যরা উপাচার্যকে গার্ড অব অনার প্রদর্শন করেন।

সকাল সাড়ে ৯ টায় উপাচার্যর নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা, শিক্ষার্থী, ২৪ বিভাগ, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক,  সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ নেয়।

র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শেষ্ঠ সন্তানদের স্মরণ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এছাড়া বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD