বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের প্রদর্শনী

বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের প্রদর্শনী

Sharing is caring!

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে বরিশাল রিপোটার্স ইউনিটির আয়োজনে এবং বিভাগীয় আনসার ও ভিডিপির সহযোগীতায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্রের ১৬ তম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বিভাগীয় আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে সকাল সারে ৮টা থেকে দিনব্যাপী এই প্রদর্শনীতে অনুষ্ঠিত হয়।

সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মু. ইয়ামিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলাম, পুুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম। এর পূর্বে বরিশাল রিপোটার্স ইউনিটির সদস্যরা সকাল ৭টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পার্ঘ্য অর্পণ করেন।

প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের বই-পত্র ছাড়াও মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত নানা উপকরণ, চিঠি, ডায়েরী, নির্দেশনা সহ বহু দুর্লভ জিনিস প্রদর্শিত হয়। প্রায় ৪শত মুক্তিযুদ্ধের বই, ৩শ ছবি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত গান বোটের কামানের গোলা, রেডিও, শত্রুপক্ষের নৌযান ডুবিয়ে ফেলার কাজে ব্যবহৃত মাইনের খন্ডাংশ, মুক্তিযুদ্ধে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে স্থাপিত দক্ষিনাঞ্চলীয় সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, মুদ্রণে ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, বেশ কয়েকটি বন্দুক, মুক্তিযুদ্ধেও পর বরিশালে প্রথম ভাস্কর্য বিজয় বিহঙ্গের ডিজাইন, ১৯৭১ সালে নৌ কমান্ডারদের ব্যবহৃত কস্টিউম এবং বাংলাদেশের প্রথম সংবিধান (যা সম্পূর্ণ হাতে লেখা) নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।

এছাড়া মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা এবং শান্তি কমিটির একটি চিঠিও রয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনী চলাকালে নতুন প্রজন্মের শিক্ষার্থীসহ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ পরিদর্শন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD